‘জ্ঞানেশ কুমারের ঘুম হারাম’, রাজসাক্ষী হওয়ার আহ্বান রাহুল গান্ধীর

‘জ্ঞানেশ কুমারের ঘুম হারাম’, রাজসাক্ষী হওয়ার আহ্বান রাহুল গান্ধীর
ছবি: সংগৃহীত

‘ভোটচুরির’ বিরুদ্ধে করা মামলায় ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে রাজসাক্ষী হওয়ার আহ্বান জানিয়েছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। সোমবার দুপুরে দিল্লিতে কংগ্রেসের দপ্তরে সংবাদ সম্মেলনে তিনি এ আহ্বান জানান।

এ সময় দেশের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ ভয়ে রাতে ঘুমোতে পারছেন না বলেও মন্তব্য করেন তিনি।

বিজ্ঞাপন

রাহুল বলেন, ‘জ্ঞানেশ কুমার ভয়ে আছেন। রাতে ঘুমোতে পারছেন না।’

ভারতের সিইসিকে উদ্দেশ্যে করে তিনি বলেন, ‘রাজসাক্ষী হয়ে যান। পদত্যাগ করুন। সেটাই হবে আপনার দেশসেবা। আপনি (জ্ঞানেশ) অপরাধ করেছেন। কিন্তু সত্যি বলতে কী, আপনি মূল অপরাধী নন। আপনি ভুল করছেন। কিন্তু এই ভুলের নেপথ্যে আপনার মস্তিষ্ক নেই। আমরা জানি, আপনি কী পরিমাণ চাপের মধ্যে রয়েছেন।’

রাহুলের দাবি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, দেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল, শিল্পপতি গৌতম আদানি জ্ঞানেশের ওপর চাপ সৃষ্টি করছেন।

সূত্র: আনন্দবাজার অনলাইন

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন