বালিয়াকান্দিতে অগ্নিকাণ্ডে ৩৫ লাখ টাকার ক্ষতি

বালিয়াকান্দিতে অগ্নিকাণ্ডে ৩৫ লাখ টাকার ক্ষতি
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পাটের গোডাউন। ছবি: আমার দেশ

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার বহরপুর বাজারের বাসস্ট্যান্ডে সোমবার ভোররাতে অগ্নিকাণ্ডে প্রায় ৩৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।

বিজ্ঞাপন

প্রত্যক্ষদশিরা জানান, ভোর সাড়ে ৪ টার দিকে বাজারের পাট ব্যবসায়ী আফতাবুজ্জামানের পাটের গোডাউন থেকে আগুনের সূত্রপাত হয়ে আশপাশে আগুন ছরিয়ে পরে। খবর পেয়ে বালিয়াকান্দি ফায়ার সার্ভিসের ২টি ইউনিট স্থালে গিয়ে দুই ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত হয়েছে, ফামের্সী, মুদিদোকান রাইচ মিল ও পাটের গোডাউন ।

বালিয়াকান্দি ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার ভারপ্রাপ্ত সালাউদ্দীন লস্কর জানান, বহরপুর বাজারে অগ্নিকাণ্ডের ঘটনায় বাজারের দোকানপাট আগুনে পুড়ে প্রায় ৩৫ লাখ টাকার ক্ষয় ক্ষতি হয়েছে বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে।

এমই

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন