ভূমিকম্পে কেঁপে উঠল আসাম, বাংলাদেশেও কম্পন অনুভূত

আমার দেশ অনলাইন
আমার দেশ অনলাইন

ভূমিকম্পে কেঁপে উঠল আসাম, বাংলাদেশেও কম্পন অনুভূত

ভারতের আসামের দক্ষিণ সালমারা মানকাচার এলাকায় ৪ দশমিক ৪ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। এর প্রভাবে বাংলাদেশের উত্তরাঞ্চলের বিভিন্ন জেলাতেও কম্পন অনুভূত হয়েছে।

বিজ্ঞাপন

অগ্ন্যুৎপাত ও ভূমিকম্পবিষয়ক ওয়েবসাইট ভলকানো ডিসকভারির তথ্য অনুযায়ী, শনিবার স্থানীয় সময় দুপুর ২টা ৪০ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে। এর উৎপত্তিস্থল ছিল আসামের ধুবরি শহর থেকে প্রায় ৩৪ কিলোমিটার দূরে।

প্রাথমিক তথ্যে বলা হয়েছে, ভূমিকম্পটির গভীরতা এখনো নির্ধারণ করা সম্ভব হয়নি। তবে এটি অগভীর ভূমিকম্প ছিল বলে ধারণা করা হচ্ছে। সাধারণত অগভীর ভূমিকম্প উৎপত্তিস্থলের আশপাশে বেশি অনুভূত হয়।

ভূমিকম্পের পর আসামের বিস্তীর্ণ অঞ্চলের পাশাপাশি বাংলাদেশের উত্তরাঞ্চলের বিভিন্ন এলাকার বাসিন্দারাও কম্পন অনুভব করার কথা জানিয়েছেন। তবে তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

এসআর

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন