ধর্মীয় সম্প্রীতি ও মানবিকতার অনন্য দৃষ্টান্ত স্থাপন হয়েছে ভারতের কেরালায়। এক হিন্দু নারীর অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন করার জন্য তাদের দরজা খুলে দিয়েছে মসজিদ কর্তৃপক্ষ।
মালাপ্পুরমের চাঙ্গারামকুলামে ক্যানসারে আক্রান্ত হয়ে মারা যান ৫২ বছর বয়সি হিন্দু নারী প্রেমলতা। তার শেষকৃত্যের আয়োজন করা হয় পাল্লিক্কারা খাদিজা মসজিদে।
ভাড়া বাড়িতে জায়গা কম থাকায় তার লাশ গোসল করানোর ক্ষেত্রে সমস্যার সম্মুখীন হয় স্বজনরা। তখন মসজিদ কর্তৃপক্ষ ও স্থানীয় বাসিন্দারা এগিয়ে আসেন। মসজিদের ভেতরেই প্রয়োজনীয় সব ব্যবস্থা করে দেন তারা।
এতে স্বজনদের পাশাপাশি স্থানীয় বাসিন্দারাও সহযোগিতা করেন। পরে পুন্নানির ঈশ্বরমঙ্গলমের গণশ্মশানে তার দাহ সম্পন্ন হয়।
এ ঘটনা প্রসঙ্গে কেরালার মুখ্যমন্ত্রী সতীশন বলেন, ধর্ম-বর্ণের ঊর্ধ্বে মানবিকতার এই চেতনাই কেরালার বিশেষত্ব। ভারতের সর্বত্র এই সম্প্রীতির চর্চা ছড়িয়ে পড়ুক।
সূত্র: মাকতুব মিডিয়া
আরএ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন



