জনগণ রাষ্ট্র পরিচালনার দায়িত্ব জামায়াতকে দিতে চায়: এটিএম মাছুম

জনগণ রাষ্ট্র পরিচালনার দায়িত্ব জামায়াতকে দিতে চায়: এটিএম মাছুম

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মাছুম বলেছেন, ‘জনগণ রাষ্ট্র পরিচালনার দায়িত্ব জামায়াতকে দিতে চায়। সে দায়িত্ব পালনের জন্য যোগ্যতা অর্জন করতে হবে।’

বিজ্ঞাপন

শনিবার বিকেলে ফেনী জেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে তিন দিনব্যাপী লিডারশিপ প্রশিক্ষণ কর্মশালার শেষ দিনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, আল্লাহ বলেছেন, তোমরা পরিপূর্ণভাবে ইসলামের অনুসরণ করো, শয়তানের অনুসরণ কোরো না। কিন্তু পরিপূর্ণ ইসলাম পালনকারী খুঁজে পাওয়া মুশকিল। ইসলামী রাষ্ট্র কায়েম ছাড়া পরিপূর্ণ ইসলাম পালন করা সম্ভবও নয়। অথচ এ ফরজ আদায়ের জন্য ইসলামী আন্দোলন করাও ফরজ।

মাওলানা এটিএম মাছুম বলেন, ‘দ্বীন কায়েমের জন্য ঐক্যবদ্ধ হতে হবে। বিভক্ত হয়ে দ্বীন কায়েমের জিম্মাদারি পালন করা যাবে না।’

তিনি আরো বলেন, ‘খানকায় বা হুজরায় বসে থেকে দ্বীন কায়েম কোনো দিন সম্ভব নয়। এটা নবী-রাসুলগণের সুন্নাহর পরিপন্থী। দ্বীন কায়েমের জন্য প্রয়োজনে ফাঁসির রশি হাসিমুখে গলায় পরার প্রস্তুতি থাকতে হবে।’

তিনি বলেন, ‘সমাজ পরিবর্তনে অগ্রণী ভূমিকা রাখতে হবে; এজন্য সমাজকে হৃদয়ে ধারণ করতে হবে। সমাজের প্রতিটি কাজে সম্মুখসারিতে থাকতে হবে। অধিকারহারা মানুষের অধিকার আদায়ে ভূমিকা রাখতে হবে।’

ফেনী জেলা জামায়াতের আমির মুফতি আবদুল হান্নানের সভাপতিত্বে ও জেলা সেক্রেটারি মাওলানা আবদুর রহিমের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মুহাম্মদ আবদুর রব, কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য নজরুল ইসলাম খাদেম এবং ছাত্রশিবিরের সদ্য বিদায়ী কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম। দারসুল কোরআন পেশ করেন জামায়াতের কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য মাওলানা মোবারক হোসাইন।

এমই

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন