ভারতে পুলিশ ভ্যান আটকে দিল তরুণী, এ যেন বাংলাদেশের জুলাইয়ের প্রতিচ্ছবি

ভারতে পুলিশ ভ্যান আটকে দিল তরুণী, এ যেন বাংলাদেশের জুলাইয়ের প্রতিচ্ছবি
চব্বিশে বাংলাদেশের আন্দোলনে পুলিশ ভ্যানের পথ রোধ করে দাঁড়িয়েছিলেন নুসরাত (বামে) একইভাবে পুলিশ ভ্যান আটকে দিয়ে সিজেপি আন্দোলনের অন্যতম প্রধান ও শক্তিশালী প্রতীক হয়ে উঠেছেন রিয়া আহির (ডানে)। ছবি: সংগৃহীত।

বাংলাদেশে ২০২৪ সালের গণঅভ্যুত্থানে পুলিশ ভ্যান আটকে সহপাঠীকে মুক্ত করার সেই ঐতিহাসিক দৃশ্যের পুনরাবৃত্তি দেখা গেল ভারতে। মুম্বাইয়ে চলমান ছাত্র আন্দোলনে এককভাবে একটি চলন্ত পুলিশ ভ্যান আটকে দিয়ে আন্দোলনের অন্যতম প্রধান ও শক্তিশালী প্রতীক হয়ে উঠেছেন রিয়া আহির নামের এক তরুণী।

বিজ্ঞাপন

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির বরাতে জানা যায়, বুধবার মুম্বাইয়ের দাদারের শিবাজী পার্কের কাছে প্রচণ্ড বৃষ্টির মধ্যে রিয়ার পুলিশ ভ্যান আটকে দেওয়ার ভিডিও ও ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ভ্যানের সামনে দাঁড়ানো রিয়ার সাহসিকতা দেখে সেখানে উপস্থিত জনতা করতালি ও স্লোগানে তাঁকে সমর্থন জানান। তার এই দৃঢ় বাধার মুখে শেষ পর্যন্ত আটক আন্দোলনকারীদের ছেড়ে দিতে বাধ্য হয় পুলিশ।

চব্বিশে বাংলাদেশের আন্দোলনে পুলিশ ভ্যানের পথ রোধ করে দাঁড়িয়েছিলেন নুসরাত। ছবি: সংগৃহীত।
চব্বিশে বাংলাদেশের আন্দোলনে পুলিশ ভ্যানের পথ রোধ করে দাঁড়িয়েছিলেন নুসরাত। ছবি: সংগৃহীত।

ইনস্টাগ্রাম প্রোফাইলের তথ্য অনুযায়ী, রিয়া আহির একাধারে একজন অভিনেত্রী, মডেল ও উদ্যোক্তা। সামাজিক যোগাযোগমাধ্যমে তার প্রায় এক লাখ অনুসারী রয়েছে। পাশাপাশি ‘রিয়াসত’ নামে হস্তশিল্প ও পোশাকের একটি নিজস্ব ফ্যাশন ব্র্যান্ড পরিচালনা করেন তিনি।

এমএমআর

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন