খামেনির জানাজায় প্রতিনিধি দল পাঠাচ্ছে ভারত

আমার দেশ অনলাইন
আমার দেশ অনলাইন

খামেনির জানাজায় প্রতিনিধি দল পাঠাচ্ছে ভারত

ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজায় অংশ নিতে উচ্চপর্যায়ের প্রতিনিধি দল পাঠাচ্ছে ভারত। খবর আলজাজিরার।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, শুক্রবার দেশটির পররাষ্ট্র প্রতিমন্ত্রী শ্রী পবিত্র মার্গেরিটা এবং বিহারের গভর্নর সৈয়দ আতা হাসনাইন ইরান সফরে যাবেন। তারা খামেনির শেষকৃত্য অনুষ্ঠানে ভারতের প্রতিনিধিত্ব করবেন।

বিজ্ঞাপন

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, এই উচ্চপর্যায়ের প্রতিনিধিত্ব দুই দেশের মধ্যে দীর্ঘদিনের সভ্যতাগত সম্পর্ক এবং জনগণের পারস্পরিক যোগাযোগের গুরুত্বকে তুলে ধরে। একই সঙ্গে এটি রাজনৈতিক ও অর্থনৈতিক সম্পর্কের শক্ত ভিত্তির প্রতিফলন।

খামেনির জানাজা ও শোকানুষ্ঠান শনিবার তেহরানে শুরু হবে। আগামী ৯ জুলাই উত্তর-পূর্বাঞ্চলের মাশহাদে, তার নিজ শহরে দাফনের মধ্য দিয়ে শেষ হবে শেষকৃত্যের আনুষ্ঠানিকতা।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন