মোদিকে যমুনায় ডুব দিতে বললেন মমতা

আমার দেশ অনলাইন

মোদিকে যমুনায় ডুব দিতে বললেন মমতা
ছবি: সংগৃহীত।

ভারতের পশ্চিমবঙ্গ সফর করেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সফরকালে তিনি গঙ্গা নদীতে নৌকাভ্রমণ করেন। তবে শুক্রবার সকালে সফরের ছবি নিজের সামাজিক মাধ্যমে শেয়ারের পরই রাজনৈতিক সমালোচনার শুরু হয়। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যয় তাকে খোঁচা মেরে বলেন, একটু যমুনাতেও ডুব দিন।

বিজ্ঞাপন

ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার জানায়, হাওড়ায় এক জনসভায় মোদিকে কটাক্ষ করে মমতা বন্দোপাধ্যয় জানান, ‘বাংলার গঙ্গা পরিষ্কার বলেই মোদি সেখানে নৌকাভ্রমণ করেছেন। কিন্তু দিল্লির দূষিত যমুনা নদীতে একবার ডুব দিয়ে দেখুন।’

যমুনা নদীর দূষণের প্রসঙ্গ তুলে তিনি আরো বলেন, ‘বাংলার গঙ্গা আর দিল্লির যমুনার মধ্যে তুলনা করুন। গঙ্গা পরিষ্কার, তাই এখানে নৌকাভ্রমণ করা যায়। কিন্তু দিল্লির যমুনা পরিষ্কার করতে পারেন না, অথচ বাংলায় এসে গঙ্গায় ভ্রমণ করছেন।’

এদিকে, দিল্লির যমুনা নদীর দূষণ দীর্ঘদিনের একটি সমস্যা। রাজনৈতিক অঙ্গনে বিষয়টি বারবার আলোচিত হলেও দূষণ নিয়ন্ত্রণে উল্লেখযোগ্য অগ্রগতি দেখা যায়নি। বরং শীতকালে পরিস্থিতি আরও খারাপ হয়ে ওঠে, এমনকি অনেক সময় নদীর পানিতে ফেনা জমতে দেখা যায়।

পশ্চিমবঙ্গের নির্বাচনকে সামনে রেখে মোদির এই গঙ্গাভ্রমণকে রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকরা। তার নিজ নির্বাচনী এলাকা বারাণসী ও কলকাতার মধ্যে যোগাযোগ উন্নয়নের লক্ষ্যে সাম্প্রতিক বাজেটে একটি করিডর তৈরির ঘোষণাও দেওয়া হয়েছে, যা তিনি নিজেই স্বাগত জানিয়েছেন।

এমএমআর

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...