দক্ষিণ আফ্রিকায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি যুবকের মৃত্যু

দক্ষিণ আফ্রিকায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি যুবকের মৃত্যু

দক্ষিণ আফ্রিকায় সড়ক দুর্ঘটনায় মো. রুবেল (৩৯) নামে নোয়াখালীর এক যুবকের মৃত্যু হয়েছে।

বিজ্ঞাপন

শনিবার বাংলাদেশ সময় রাত আটটার দিকে দোকানের মালামাল কিনে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় তার মৃত্যু হয়।

নিহত রুবেল নোয়াখালী পৌরসভার মধুপুর গ্রামের মৃত শাহ আলমের বড় ছেলে।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, ২০২৩ সালে দক্ষিণ আফ্রিকায় যান রুবেল। শনিবার বাংলাদেশ সময় রাত আটটার দিকে দোকানের মালামাল কিনে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় তিনি মারা যান। দেশে তার স্ত্রী, দুই সন্তান ও বৃদ্ধ মা রয়েছেন। রুবেলের মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে দিশেহারা স্বজনরা। তার লাশ দেশে ফিরিয়ে আনতে সরকারের সহযোগিতা চেয়েছেন পরিবার।

এ বিষয়ে জানতে চাইলে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হোমায়রা ইসলাম বলেন, এ বিষয়ে খোঁজখবর নেওয়া হবে। লাশ দেশে ফিরিয়ে আনতে সংশ্লিষ্ট বিভাগের সঙ্গে আলোচনা করে সার্বিক সহযোগিতা করা হবে।

এমই

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন