হাসপাতালে ভর্তি ছিল ২৬ দিন

কালিয়াকৈরে সন্ত্রাসী হামলায় মারা গেলেন চিকিৎসাধীন আজিবর

কালিয়াকৈরে সন্ত্রাসী হামলায় মারা গেলেন চিকিৎসাধীন আজিবর
ছবি: সংগৃহীত

গাজীপুরের কালিয়াকৈরে সন্ত্রাসী হামলায় গুরুতর আহত হয়ে ২৬ দিন মৃত্যুর সঙ্গে লড়ে অবশেষে হাসপাতালেই প্রাণ হারালেন আজিবর রহমান (৪৭)। বুধবার ১৯ আগস্ট ভোররাতে কেপিজি বিশেষায়িত হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

স্থানীয় একাধিক সুত্র জানায়, নিহত আজিবর রহমান উপজেলার ঠাকুরপাড়া এলাকার বাসিন্দা। তিনি গত ২৩ জুলাই রাত সাড়ে ৮টায় উপজেলার ফটিক মার্কেট এলাকা থেকে অটোরিকশা যোগে বাড়ি ফেরার পথে সন্ত্রাসীরা তার ওপর অতর্কিত হামলা চালায়। হামলায় আজিবরের মাথায় গুরুতর জখম হয়।

বিজ্ঞাপন

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কেপিজি বিশেষায়িত হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করেন। সেখানে ২৬ দিন চিকিৎসাধীন থাকাবস্থায় বুধবার তার মৃত্যু হয়।

হাসপাতাল সূত্র জানায়, আজিবরকে গত ২৩ জুলাই হাসপাতালে ভর্তি করা হয়। তার অবস্থার অবনতি হলে আজিবরকে আইসিইউতে স্থানান্তর করেন। মস্তিষ্কে জটিল রক্তক্ষরণ দেখা দিলে ৬ আগস্ট দ্বিতীয় দফা এবং ১৩ আগস্ট তৃতীয় দফা অস্ত্রোপচার করা হয়। এরপরও অবস্থার উন্নতি না হওয়ায় তাকে পুনরায় লাইফ সাপোর্টে নেওয়া হয়। দীর্ঘ ২৬ দিন অচেতন অবস্থায় আইসিইউতে চিকিৎসাধীন থাকার পর বুধবার ভোররাতে আজিবর রহমান শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

এ ঘটনায় নিহতের স্ত্রী নাসরিন আক্তার বাদী হয়ে কালিয়াকৈর থানায় একটি হত্যা মামলা করেছেন।

কালিয়াকৈর থানা পুলিশের অফিসার ইনচার্জ শহিদুল ইসলাম বলেন, আসামিদের গ্রেপ্তারে অভিযান পরিচালনা করা হবে। দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হবে।

এমএইচ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন