আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

সংখ্যালঘুদের বিরুদ্ধে সহিংসতাকে স্বাভাবিক করে তুলছে ভারত: এইচআরডব্লিউ

আমার দেশ অনলাইন

সংখ্যালঘুদের বিরুদ্ধে সহিংসতাকে স্বাভাবিক করে তুলছে ভারত: এইচআরডব্লিউ

আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ জানিয়েছে, বৈষম্যমূলক নীতি, ঘৃণামূলক বক্তব্য ও রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত মামলার মাধ্যমে ধর্মীয় সংখ্যালঘু, প্রান্তিক গোষ্ঠী এবং সমালোচকদের বিরুদ্ধে সহিংসতা স্বাভাবিক করে তুলেছে ভারত সরকার। সংস্থাটির সর্বশেষ বৈশ্বিক প্রতিবেদন অনুযায়ী এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, ভারতের হিন্দু জাতীয়তাবাদী ভারতীয় জনতা পার্টি (বিজেপি) নেতৃত্বাধীন সরকার ২০২৫ সালে ধর্মীয় সংখ্যালঘুদের বিরুদ্ধে বিদ্বেষ ছড়িয়েছে এবং ‘অবৈধ অভিবাসী’ আখ্যা দিয়ে শত শত বাংলা ভাষাভাষী মুসলমান ও রোহিঙ্গা শরণার্থীকে দেশ থেকে বহিষ্কার করেছে। এর ফলে সরকারি কর্মকর্তা ও বিজেপি সমর্থকদের হাতে বিভিন্ন ধরনের মানবাধিকার লঙ্ঘনের ঘটনা বেড়েছে।

বিজ্ঞাপন

হিউম্যান রাইটস ওয়াচের এশিয়াবিষয়ক পরিচালক এলেন পিয়ারসন বলেন, মানবাধিকারের পক্ষে বৈশ্বিক কণ্ঠ হিসেবে নিজেকে তুলে ধরার বদলে বিজেপি সরকার ভারতের আন্তর্জাতিক অবস্থানকে ক্ষুণ্ন করেছে।

৫২৯ পৃষ্ঠার ওয়ার্ল্ড রিপোর্ট ২০২৬-এ হিউম্যান রাইটস ওয়াচ ১০০টিরও বেশি দেশের মানবাধিকার পরিস্থিতি পর্যালোচনা করেছে। প্রতিবেদনের ভূমিকায় নির্বাহী পরিচালক ফিলিপ বোলোপিয়ন লিখেছেন, বিশ্বজুড়ে ছড়িয়ে পড়া কর্তৃত্ববাদী প্রবণতা ঠেকানোই বর্তমান প্রজন্মের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। ট্রাম্প প্রশাসনসহ বিভিন্ন বৈশ্বিক শক্তির কারণে মানবাধিকার ব্যবস্থা যখন অভূতপূর্ব হুমকির মুখে, তখন অধিকারের প্রতি সম্মান দেখানো গণতান্ত্রিক দেশ ও নাগরিক সমাজকে মৌলিক স্বাধীনতা রক্ষায় কৌশলগত জোট গঠনের আহ্বান জানান তিনি।

সূত্র: হিউম্যান রাইটস ওয়াচ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন