ভারতের বিভিন্ন প্রান্ত থেকে আন্দোলনকারীদের জন্য পাঠানো হচ্ছে খাবার

ভারতের বিভিন্ন প্রান্ত থেকে আন্দোলনকারীদের জন্য পাঠানো হচ্ছে খাবার

ভারতের রাজধানী দিল্লির যন্তর মন্তরে চলমান আন্দোলনকে ঘিরে দেশজুড়ে সংহতির চিত্র দেখা যাচ্ছে। ভারতের বিভিন্ন প্রান্ত থেকে আন্দোলনকারীদের জন্য পাঠানো হচ্ছে খাবার ও প্রয়োজনীয় সামগ্রী।

বিজ্ঞাপন

খাবারের মধ্যে রয়েছে বোতলজাত পানি, সমুচা, বিস্কিটসহ বিভিন্ন ধরনের শুকনা খাবার। এসব খাদ্যসামগ্রী ভারতের বিভিন্ন অঞ্চল থেকে অনলাইন ফুড ডেলিভারি সেবার মাধ্যমে আন্দোলনস্থলে পৌঁছে দেওয়া হচ্ছে।

বিবিসি বাংলার এক প্রতিবেদনে বলা হয়েছে, অনেক ক্ষেত্রেই আন্দোলনকারীরা জানেন না কারা এসব খাবার পাঠাচ্ছেন। দেশের বিভিন্ন প্রান্তের মানুষ পরিচয় গোপন রেখে অনলাইন ফুড ডেলিভারি কোম্পানির মাধ্যমে তাদের প্রতি সংহতি জানিয়ে এই সহায়তা পাঠাচ্ছেন।

সূত্র: বিবিসি বাংলা

এআরবি

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন