শেরপুরের নকলায় ৬২ পিস ইয়াবা ট্যাবলেহ মো. রানা মিয়া (৩৪) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। তিনি উপজেলার গৌড়দ্বার ইউনিয়ন বিএনপির সভাপতি নজরুল ইসলামের ছেলে।
বিজ্ঞাপন
গতকাল বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার গৌড়দ্বার বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটক রানা মিয়া ৪ নম্বর গৌড়দ্বার ইউনিয়নের ছাতুগাঁও গ্রামের বাসিন্দা।
নকলা থানার ওসি রিপন চন্দ্র গোপের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৬২ পিস ইয়াবাসহ রানা মিয়াকে আটক করা হয়েছে। অভিযানে এসআই তারিকুল, এসআই এমদাদ ও এসআই মামুনসহ পুলিশের একটি দল অংশ নেন।
নকলা থানার ওসি রিপন চন্দ্র গোপ বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

