১৯ লাখ টাকার ভারতীয় শাড়ি আটক

 ১৯ লাখ টাকার ভারতীয় শাড়ি আটক

খাগড়াছড়িতে বিজিবির অভিযানে ৭ বস্তা ভারতীয় শাড়ি আটক করা হয়েছে। চোরাকারবারিদের পাচারের সময় আটক এসব শাড়ির আনুমানিক মূল্য ১৯ লাখ ২০ হাজার টাকা।

বিজ্ঞাপন

সোমবার দুপুরে এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করে বর্ডার গার্ড বাংলাদেশ খাগড়াছড়ি ব্যাটালিয়ন (৩২ বিজিবি)।

বিজিবি জানায়, রোববার রাতে সীমান্তবর্তী জানমারাটিলা ডাউন নামক স্থানে অভিযান চালিয়ে ৭বস্তা শাড়ি জব্দ করা হয়। এসময় চোরাকারবারিরা টহল দলের উপস্থিতি টের পেয়ে পাহাড়ি জঙ্গলে পালিয়ে যায়।

বস্তাগুলোতে ১৬০ পিস ভারতীয় সিল্ক ও জামদানি কাতান শাড়ি পাওয়া যায়। উদ্ধারকৃত শাড়িগুলোর আনুমানিক বাজার মূল্য ১৯ লাখ ২০ হাজার টাকা।

ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. শাহরিয়ার রাজীব জানান, বর্ডার গার্ড বাংলাদেশ সীমান্ত নিরাপত্তা, মাদক পাচার এবং চোরাচালান প্রতিরোধে সার্বক্ষণিক সক্রিয়ভাবে কাজ করছে।

এমই

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন