হারুণার রশিদ খান মুন্নুর ৯৩তম জন্মবার্ষিকী পালিত

হারুণার রশিদ খান মুন্নুর ৯৩তম জন্মবার্ষিকী পালিত

মুন্নু গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের প্রতিষ্ঠাতা, শিক্ষানুরাগী, বরেণ্য রাজনীতিবিদ হারুণার রশিদ খান মুন্নুর ৯৩তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। সোমবার সকাল সাড়ে ৮টার দিকে কবর জিয়ারত, পুষ্পস্তবক অর্পণ এবং বিশেষ দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে জন্মবার্ষিকীর আনুষ্ঠানিকতা শুরু হয়।

বিজ্ঞাপন

পরে মুন্নু মেডিকেল কলেজে স্মৃতিচারণামূলক ডকুমেন্টারি ভিডিও প্রদর্শন, জন্মদিনের কেক কাটা এবং হাসপাতালে ভর্তি রোগীদের জন্য বিশেষ খাবারের আয়োজন করা হয়। এ ছাড়া প্রতিষ্ঠান প্রাঙ্গণে অবস্থিত হুরন নাহার মুন্নু জামে মসজিদে বাদ আসর বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

আয়োজনে উপস্থিত ছিলেন মুন্নু মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. আব্দুল করিম, মুন্নু মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ডা. জুলফিকার আহমেদ আমিন এবং কলেজ ও হাসপাতালের চিকিৎসক, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীরা।

জেডএম

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন