সিলেট নগরীর মির্জাজাঙ্গাল এলাকা থেকে পদ্মজিৎ চক্রবর্তী প্রান্ত (৩১) নামের এক চিকিৎসকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার বিকেলে মির্জাজাঙ্গাল এলাকার স্বপ্নিল-২০ নম্বর বাসা থেকে তার লাশ উদ্ধার করা হয়।
পদ্মজিৎ চক্রবর্তী প্রান্ত মির্জাজাঙ্গাল এলাকার পুনেন্দ্র চক্রবর্তীর ছেলে। তিনি ব্রাহ্মণবাড়িয়ার একটি মেডিকেল কলেজের চিকিৎসক ছিলেন।
পুলিশ জানায়, সোমবার দুপুরে খবর পেয়ে কোতোয়ালী মডেল থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে যায় এবং বাসার দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। জানালার গ্রিলের সঙ্গে পদ্মজিৎকে ঝুলন্ত অবস্থায় দেখতে পায় পুলিশ।
কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মুহাম্মদ মাইনুল জাকির জানান, লাশ উদ্ধার করে তদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
এমই
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

