ভারতের ২০১৯ সালের বিতর্কিত নাগরিকত্ব সংশোধনী আইন (সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট বা সিএএ) পশ্চিমবঙ্গে কার্যকরের ঘোষণা দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বুধবার নবান্নে বর্ডার সিকিউরিটি ফোর্সের (বিএসএফ) কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের পর তিনি এ ঘোষণা দেন।
ঘোষণা অনুযায়ী, ২০২৪ সালের ৩১ ডিসেম্বরের পর যারা ভারতে প্রবেশ করেছে, তাদের সবাইকে অবৈধ অনুপ্রবেশকারী হিসেবে বিবেচনা করা হবে। এ ধরনের ব্যক্তিদের প্রথমে পশ্চিমবঙ্গ পুলিশ আটক করে বর্ডার সিকিউরিটি ফোর্সের (বিএসএফ) কাছে হস্তান্তর করবে, এরপর তাদের বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর কাছে পাঠানো হবে বলে জানানো হয়েছে।
শুভেন্দু অধিকারী দাবি করেন, কেন্দ্রীয় সরকারের নির্দেশনা অনুযায়ী এ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং পূর্ববর্তী সরকার তা বাস্তবায়ন করেনি। তিনি আরও বলেন, সিএএ-র আওতায় থাকা নির্দিষ্ট ধর্মীয় গোষ্ঠীগুলোকে নাগরিকত্ব দেওয়ার বিধান রয়েছে, তবে নির্ধারিত সময়সীমার বাইরে প্রবেশকারীরা এই সুবিধার আওতায় পড়বে না।
তিনি আরও ঘোষণা দেন, অবৈধ অনুপ্রবেশকারীদের শনাক্ত করা গেলে তাদের গ্রেপ্তার করে বর্ডার সিকিউরিটি ফোর্সের হাতে তুলে দেওয়া হবে। পাশাপাশি সীমান্ত সুরক্ষা জোরদারে পশ্চিমবঙ্গ সরকার ২৭ কিলোমিটার এলাকায় জমি হস্তান্তরের প্রক্রিয়া শুরু করেছে বলেও জানান তিনি।
সূত্র: পিটিআই
এসআর
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


