গাইবান্ধার সাঘাটায় শয়নঘরে বৈদ্যুতিক লাইনের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোশাররফ হোসেন (৩৫) নামের এক প্রবাসী যুবকের মৃত্যু হয়েছে। নিহত যুবক উপজেলার কচুয়া ইউনিয়নের রামনগর গ্রামের মকবুল হোসেনের ছেলে।
বুধবার বিকাল ৩টার দিকে নিজ বাড়িতে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় লোকজন জানান, নিহত মোশাররফ নিজ ঘরে বৈদ্যুতিক লাইনের তারে সংযোগ সংক্রান্ত জটিলতার দূর করতে চেষ্টা করছিলেন। ভুলবশত মেইন সুইচ অফ না করেই অসাবধানতাবশত বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন। তাৎক্ষণিক তাকে মেডিকেলে নেওয়ার পথেই তার মৃত্যু হয়।
বিজ্ঞাপন
কচুয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান লিয়াকত আলী খন্দকার জানান, ওই যুবক দীর্ঘদিন ধরে প্রবাসে ছিলেন। অল্প কিছুদিন আগেই বাড়িতে এসেছে।
এমএইচ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

-fc4216-720x405.webp)