তেহরানে জুমার খুতবায় মার্কিন-ইসরাইলি অপরাধীদের শাস্তির আহ্বান ইমামের

তেহরানে জুমার খুতবায় মার্কিন-ইসরাইলি অপরাধীদের শাস্তির আহ্বান ইমামের
ছবি: ভিডিও থেকে সংগৃহীত।

তেহরানের জুমার নামাজের খুতবায় ইমাম মোহাম্মদ জাওয়াদ হাজি আলী আকবারি বলেছেন, ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনির হত্যার প্রতিশোধ নেওয়ার প্রথম পদক্ষেপ হওয়া উচিত “অপরাধীদের শাস্তি দেওয়া”।

বিজ্ঞাপন

শুক্রবারের খুতবায় তিনি বলেন, এর পরের ধাপ হবে “অঞ্চল থেকে যুক্তরাষ্ট্রকে সরিয়ে দেওয়া, পশ্চিম এশিয়ার মানচিত্র থেকে জায়নবাদী শাসনব্যবস্থাকে মুছে ফেলা বিশ্বে আমেরিকার আধিপত্যবাদী অবস্থানের অবসান ঘটানো।

আকবারি বলেন, প্রতিশোধের দাবি শুধু আবেগের বিষয় নয়; বরং এটি যুক্তি, শরিয়াহ এবং অধিকারভিত্তিক একটি দাবি।

তিনি আরও বলেন, “বিপ্লবের সর্বোচ্চ নেতা তার বার্তায় জাতির এই সামগ্রিক দাবিকে সমর্থন করেছেন। এখন এই দাবি ইসলামী জাতির অন্যতম প্রধান দাবিতে পরিণত হয়েছে।”

সূত্র: আল জাজিারা।

এমএমআর

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন