ইরানের বেসামরিক পরমাণু কর্মসূচিকে ‘অপ্রতিরোধ্য’ বলে মন্তব্য করেছেন দেশটির আণবিক শক্তি সংস্থার প্রধান মোহাম্মদ ইসলামি। তিনি বলেছেন, ইরানের বিরুদ্ধে পরমাণু অস্ত্র তৈরির চেষ্টা করার অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। তার অভিযোগ, দেশটির বৈজ্ঞানিক অগ্রযাত্রা বাধাগ্রস্ত করতেই এ ধরনের অভিযোগ তোলা হচ্ছে।
গিলান প্রদেশের রাশত শহরে একটি নতুন বিকিরণ প্রক্রিয়াকরণ কেন্দ্রের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় তিনি এসব কথা বলেন।
দীর্ঘদিন ধরেই তেহরান দাবি করে আসছে, তাদের পরমাণু কর্মসূচি সম্পূর্ণ শান্তিপূর্ণ এবং বেসামরিক উদ্দেশ্যে পরিচালিত। বিদ্যুৎ উৎপাদন, চিকিৎসাবিজ্ঞানে গবেষণা এবং কৃষি খাতে এই কর্মসূচি ব্যবহার করা হচ্ছে বলে দাবি করে ইরান সরকার।
অন্যদিকে, ইসরাইলের অভিযোগ, তেহরান পরমাণু অস্ত্র তৈরির চেষ্টা করছে। তবে ইসরাইল নিজে কখনো আনুষ্ঠানিকভাবে তাদের পরমাণু অস্ত্রভান্ডারের কথা স্বীকার করেনি। ধারণা করা হয়, দেশটির হাতে কয়েক ডজন পরমাণু ওয়ারহেড রয়েছে।
সূত্র: আলজাজিরা
আরএ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন



