ইরানের বন্দরগুলোতে পাল্টা অবরোধ চলাকালীন মার্কিন নৌবাহিনীর একটি জাহাজ জব্দের অভিযানকে 'জলদস্যুতা'র সঙ্গে তুলনা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
গতকাল শুক্রবার ফ্লোরিডায় এক জনসভায় সমর্থকদের উদ্দেশ্যে ট্রাম্প বলেন, ‘আমরা (জাহাজের) ওপর নামলাম এবং জাহাজটি নিজেদের নিয়ন্ত্রণে নিলাম। আমরা এর মালামাল ও তেল দখল করে নিয়েছি। এটি অত্যন্ত লাভজনক একটি ব্যবসা।’
উপস্থিত জনতার উল্লাসের মধ্যে তিনি আরও বলেন, ‘আমরা অনেকটা জলদস্যুদের মতোই কাজ করছি। আমরা অনেকটা জলদস্যুদের মতো হলেও, আমরা কিন্তু কোনো তামাশা করছি না।’
মার্কিন নৌবাহিনীর তৎপরতাকে ট্রাম্প যখন জলদস্যুবৃত্তির সঙ্গে তুলনা করছেন, ঠিক তখনই আইন বিশেষজ্ঞরা গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে ইরানের অবরোধ এবং সেখান দিয়ে যাতায়াতকারী জাহাজগুলোর ওপর ফি ধার্য করার পরিকল্পনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।
এমপি
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

