ইরানের আকাশে যুক্তরাষ্ট্রের দুটি ড্রোন ভূপাতিতের দাবি আইআরজিসির

ইরানের আকাশে যুক্তরাষ্ট্রের দুটি ড্রোন ভূপাতিতের দাবি আইআরজিসির
ফাইল ছবি: সংগৃহীত

ইরানের উপকূলীয় এলাকায় যুক্তরাষ্ট্রের দুটি ড্রোন ভূপাতিত করার দাবি করেছে দেশটির ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)।

বিজ্ঞাপন

ইরানের বার্তা সংস্থা তাসনিম নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, দেশটির উপকূলীয় শহর বন্দর খামির এলাকায় ড্রোন দুটি গুলি করে নামিয়েছে আইআরজিসি।

এদিকে, এর আগের রাতেও হরমুজ প্রণালিতে একটি ড্রোন ধ্বংসের ঘোষণা দিয়েছিল আইআরজিসির নৌবাহিনী।

তবে ভূপাতিত ড্রোনগুলোর ধরন, সেগুলো কোন অভিযান পরিচালনা করছিল এবং কীভাবে সেগুলো ইরানের আকাশসীমায় প্রবেশ করেছিল, সে বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।

এ বিষয়ে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকেও তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

সূত্র: আল জাজিরা

এআরবি

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন