হুথিদের নৌ অবরোধ

মার্কিন, ইসরাইল ও সৌদি-সংশ্লিষ্ট জাহাজকে সতর্ক করল ইইউ

মার্কিন, ইসরাইল ও সৌদি-সংশ্লিষ্ট জাহাজকে সতর্ক করল ইইউ
ছবি: সংগৃহীত।

লোহিত সাগর এবং এডেন উপসাগরে ইয়েমেনের হুথিদের হামলার ঝুঁকি আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পাওয়ায় যুক্তরাষ্ট্র, ইসরাইল ও সৌদি আরবের সঙ্গে সম্পৃক্ত বাণিজ্যিক জাহাজগুলোকে এই অঞ্চল এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নৌবাহিনী মিশন ‘অ্যাসপাইডস’ । খবর আলজাজিরার।

জাহাজ চলাচল শিল্পের জারি করা পরামর্শে বলা হয়েছে, ‘হুমকির মাত্রা না কমা পর্যন্ত ইসরাইলি মার্কিন কিংবা সৌদি স্বার্থের সঙ্গে যুক্ত বাণিজ্যিক জাহাজগুলোকে লোহিত সাগর ও এডেন উপসাগর হয়ে চলাচল না করার পরামর্শ দেওয়া হচ্ছে।’

বিজ্ঞাপন

সংস্থাটি আরও উল্লেখ করে যে, এই তিনটি দেশের সঙ্গে সংশ্লিষ্ট জাহাজগুলো ইয়েমেনের হুথি বিদ্রোহীদের দ্বারা আক্রান্ত হওয়ার সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে।

উল্লেখ্য, গত রোববার ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীরা সৌদি আরবের বিরুদ্ধে এক নৌ অবরোধ বাস্তবায়নের ঘোষণা দেয়। তাদের দাবি, সৌদি আরব কর্তৃক ইয়েমেনে আরোপিত অবরোধ এবং সেখানকার আন্তর্জাতিক বিমানবন্দরে হামলার জবাবে তারা এই সিদ্ধান্ত নিয়েছে।

অন্যদিকে, হুথিদের এই পদক্ষেপের তীব্র নিন্দা জানিয়েছে সৌদি সরকার। আন্তর্জাতিক আইন অনুযায়ী নিজেদের বাণিজ্যিক জাহাজ ও স্বার্থ সুরক্ষায় প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা গ্রহণের ঘোষণা দিয়েছে রিয়াদ।

এমএমআর

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন