নাগরিকদের শত্রুর বিরুদ্ধে দৃঢ় থাকার আহ্বান ইরানের প্রেসিডেন্টের

নাগরিকদের শত্রুর বিরুদ্ধে দৃঢ় থাকার আহ্বান ইরানের প্রেসিডেন্টের
ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। ছবি: রয়টার্স

ইরানের বিরুদ্ধে চলমান আন্তর্জাতিক ও আঞ্চলিক উত্তেজনার মুখে দেশের জনগণকে ‘শত্রুর বিরুদ্ধে দৃঢ়ভাবে রুখে দাঁড়ানোর’ আহ্বান জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান।

রাষ্ট্রীয় সংবাদসংস্থা ইরনার বরাতে জানা যায়, এক বক্তব্যে পেজেশকিয়ান বলেন, ‘আমাদের শত্রুর বিরুদ্ধে লড়াই চালিয়ে যেতে হবে এবং তাদের সামনে শক্তভাবে দাঁড়িয়ে থাকতে হবে, যেন আমরা কোনো অন্যায় ও নিপীড়নের কাছে মাথা নত না করি।’

বিজ্ঞাপন

নিজের সরকারের প্রতিও দৃষ্টিভঙ্গি স্পষ্ট করে তিনি আরও যুক্ত করেন, ‘একইভাবে, আমরাও আমাদের দেশের নাগরিকদের ওপর কোনো ধরনের অবিচার বা নিপীড়ন করতে পারি না।’

বক্তব্যের শেষাংশে ইরানি প্রেসিডেন্ট উল্লেখ করেন যে, বিশ্বজুড়ে ইরানের এই অবস্থান প্রমাণ করে তারা সংগ্রাম ও প্রতিরোধের এক ‘অনন্য দৃষ্টান্ত’ গড়ে তুলতে সক্ষম হয়েছে।

এমএমআর

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন