গাজায় হামাস কমান্ডারকে হত্যার দাবি ইসরাইলের

গাজায় হামাস কমান্ডারকে হত্যার দাবি ইসরাইলের
ছবি: সংগৃহীত।

গাজার দক্ষিণাঞ্চলের খান ইউনিস এলাকায় পরিচালিত এক আগ্রাসী অভিযানে হামাসের এক কমান্ডার নিহত হয়েছেন বলে দাবি করেছে ইসরাইলি সেনাবাহিনী।

বিজ্ঞাপন

এক বিবৃতিতে ইসরাইলি সেনাবাহিনী জানায়, দেশটির অভ্যন্তরীণ নিরাপত্তা সংস্থা শিন বেত–এর সহযোগিতায় বৃহস্পতিবার পরিচালিত অভিযানে আনাস মাহমুদ আহমদ হামদানকে হত্যা করা হয়েছে। তাদের দাবি, তিনি হামাসের শীর্ষ নেতাদের ‘ডান হাত’ হিসেবে কাজ করতেন।

বিবৃতিতে আরও বলা হয়, হামদান গাজায় জিম্মিদের আটকে রাখা এবং তাদের ইসরায়েলে ফিরিয়ে নেওয়ার প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতেন।

তবে ইসরায়েলের এই দাবির বিষয়ে হামাসের পক্ষ থেকে এখনো কোনো মন্তব্য পাওয়া যায়নি।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন