বিশ্লেষক

গাজা চুক্তি বাস্তবায়নে প্রধান বাধা ইসরাইল

গাজা চুক্তি বাস্তবায়নে প্রধান বাধা ইসরাইল
ফাইল ছবি

গাজা যুদ্ধ বন্ধের লক্ষ্যে প্রস্তাবিত শান্তিচুক্তি বাস্তবায়নে বহু প্রতিবন্ধকতা রয়েছে। তবে এর মধ্যে সবচেয়ে বড় বাধা হলো ইসরাইল ও হামাসের মধ্যে চরম আস্থাহীনতা। এমনটিই মনে করছেন যুক্তরাষ্ট্রের জর্জ ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের মিডল ইস্ট স্টাডিজ প্রোগ্রামের পরিচালক সিনা আজোদি।

সংবাদমাধ্যম আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে সিনা আজোদি এই মূল্যায়ন তুলে ধরেন। প্রস্তাবিত চুক্তিতে ধাপে ধাপে হামাসের অস্ত্র সংবরণের বিধান রয়েছে।

বিজ্ঞাপন

চুক্তির বিষয়ে সিনা আজোদি বলেন, ‘আমাদের মনে রাখতে হবে, ইসরাইলের অভ্যন্তরীণ রাজনীতিতে এ নিয়ে চরম সংশয় রয়েছে। বিশেষ করে ২০২৩ সালের ৭ অক্টোবরের হামলার কারণে হামাসের সঙ্গে যেকোনো ধরনের শান্তি চুক্তির বিষয়ে ইসরাইলি সমাজ খুবই সন্দিহান।’

তিনি আরো বলেন, ‘কাগজে-কলমে এই পরিকল্পনাটি বেশ ভালো দেখাচ্ছে। সহিংসতা বন্ধ করা এবং ওই অঞ্চলের মানুষের জীবনে কিছুটা স্বাভাবিকতা ফিরিয়ে আনার জন্য এটি নিশ্চিতভাবেই একটি ভালো পদক্ষেপ। কিন্তু বাস্তবে চুক্তিটি কীভাবে বাস্তবায়িত হয়, তা আমাদের দেখার বিষয়। কারণ এর সামনে অনেকগুলো বাধা রয়েছে, যার মধ্যে সর্বাগ্রে রয়েছে ইসরাইল ও হামাসের মধ্যকার গভীর পারস্পরিক আস্থাহীনতা।’

রাজনৈতিক এই বিশ্লেষক বিষয়টি ব্যাখ্যা করে বলেন, ‘ইসরাইলিরা স্পষ্টতই হামাস সদস্যদের বিশ্বাস করে না, আবার হামাসও ইসরাইলকে বিশ্বাস করে না। উভয় পক্ষই চাইছে আগে অন্য পক্ষ কোনো পদক্ষেপ নিক। এটি স্পষ্টত একটি বড় জটিলতা।’

দ্বিতীয় বাধার কথা উল্লেখ করে সিনা আজোদি বলেন, ‘হামাস বছরের পর বছর ধরে নিজেকে একটি সশস্ত্র প্রতিরোধ গোষ্ঠী হিসেবে গড়ে তুলেছে। দলটি যদি পূর্ণাঙ্গ নিরস্ত্রীকরণ বা সব অস্ত্র সমর্পণে রাজি হয়ে যায়, তবে দল হিসেবে তাদের আর টিকে থাকারই কোনো সুযোগ থাকবে না।’

এএম

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন