ইসরাইলকে বোমাবর্ষণ থামানোর আহ্বান চীনের

আমার দেশ অনলাইন
আমার দেশ অনলাইন

ইসরাইলকে বোমাবর্ষণ থামানোর আহ্বান চীনের
জাতিসংঘে নিযুক্ত চীনের স্থায়ী প্রতিনিধি ফু কং। ছবি: এপি

লেবাননে ইসরাইল ও হিজবুল্লাহর মধ্যে কোনো প্রকৃত যুদ্ধবিরতি নেই, বরং সেখানে কেবল ‘কম মাত্রার আগুন’ জ্বলছে বলে মন্তব্য করেছেন জাতিসংঘে নিযুক্ত চীনের স্থায়ী প্রতিনিধি ফু কং।

স্থানীয় সময় শুক্রবার নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ কথা বলেন। মে মাসের জন্য জাতিসংঘ নিরাপত্তা পরিষদের পর্যায়ক্রমিক সভাপতিত্ব গ্রহণ করেছে চীন। এ দায়িত্ব গ্রহণের দিনেই লেবানন পরিস্থিতি নিয়ে বেইজিংয়ের অবস্থান পরিষ্কার করেন ফু কং।

বিজ্ঞাপন

চীনা দূত বলেন, ‘লেবাননে এই বোমাবর্ষণ বন্ধ করা এখন ইসরাইলের একান্ত কর্তব্য।’

এদিকে লেবাননের রাষ্ট্রীয় বার্তা সংস্থার (এনএনএ) তথ্যমতে, দক্ষিণ লেবাননে ইসরাইলি হামলায় নিহতের সংখ্যা আবারও বেড়েছে। গত দুই দিনেই সেখানে অন্তত ৪৪ জন নিহত হয়েছেন।

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় শুক্রবার জানিয়েছে, গত ২ মার্চ থেকে শুরু হওয়া নতুন দফার যুদ্ধে ইসরাইলি হামলায় নিহতের সংখ্যা এখন অন্তত ২ হাজার ৬১৮ জনে দাঁড়িয়েছে।

সূত্র: আলজাজিরা

এএম

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিষয়:
এলাকার খবর
Loading...