গত মাসে ওমান উপসাগর থেকে জব্দ করা ইরানি কনটেইনার জাহাজ ‘এমভি তুসকার’ নাবিক ও ক্রুদের প্রত্যাবাসনের জন্য পাকিস্তানে পাঠিয়েছে মার্কিন সামরিক বাহিনী। সেখান থেকে তাদের ইরানে পাঠানো হবে।
মার্কিন সেন্ট্রাল কমান্ডের (সেন্টকম) মুখপাত্র ক্যাপ্টেন টিম হকিন্স আজ সোমবার সংবাদমাধ্যম এবিসিকে জানান, ‘এমভি তুসকার ২২ জন ক্রু সদস্যকে প্রত্যাবাসনের জন্য আজ পাকিস্তানে পাঠানোর প্রক্রিয়া সম্পন্ন করেছে মার্কিন বাহিনী।’
তিনি আরো বলেন, ‘গত মাসে ইরানের ওপর মার্কিন নৌ অবরোধ অমান্য করার চেষ্টা করলে জাহাজটি আটক করা হয়। বর্তমানে এমভি তুসকাকে তার পুরাতন মালিকানায় ফিরিয়ে দেওয়ার প্রক্রিয়া চলছে।’
গত ২০ এপ্রিল ওমান উপসাগরে অভিযান চালিয়ে এই ইরানি কনটেইনার জাহাজটি জব্দ করে যুক্তরাষ্ট্র। তেহরান এ ঘটনাকে ‘জলদস্যুতা’ হিসেবে অভিহিত করেছে।
সেন্টকমের তথ্য অনুযায়ী, ওই জাহাজে থাকা আরো ছয়জন যাত্রীকে গত সপ্তাহে প্রত্যাবাসনের জন্য মধ্যপ্রাচ্যের একটি দেশে পাঠানো হয়েছে।
ধারণা করা হচ্ছে, এই ছয়জন ছিলেন নাবিকদের পরিবারের সদস্য।
সূত্র: আলজাজিরা
এএম
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


