আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

৩২ দিন ধরে ইন্টারনেট সেবা বন্ধ ইরানে

আমার দেশ অনলাইন

৩২ দিন ধরে ইন্টারনেট সেবা বন্ধ ইরানে
ছবি: সংগৃহীত

আজ মঙ্গলবার ৩২ দিন ধরে ইন্টারনেট সেবা বন্ধ ইরানে। দেশটির অধিকাংশ ইন্টারনেট ব্যবহারকারী টানা ৭৪৪ ঘণ্টারও বেশি সময় ধরে পৃথিবীর অন্যান্য দেশের সঙ্গে যোগাযোগবিচ্ছন্ন রয়েছেন বলে দাবি করেছে ইন্টারনেট পর্যবেক্ষণ গ্রুপ নেটব্লকস।

তবে, ইরানের কিছু সরকারি কর্মকর্তা, সরকারপন্থি ব্যবহারকারী ও সাংবাদিকদের পূর্ণ ইন্টারনেট সুবিধা রয়েছে। যদিও সাধারণ মানুষের বেশিরভাগই ইন্টারনেট সেবা থেকে বিচ্ছিন্ন।

বিজ্ঞাপন

আবার কেউ কেউ স্টারলিংকের মতো স্যাটেলাইট ইন্টারনেটের সাথে যুক্ত হতে পারলেও এ প্রক্রিয়াটি আসলেই অত্যন্ত ব্যয়বহুল।

সেই সাথে, ইরানে স্টারলিংক ব্যবহার করা বা রাখা আইনত দণ্ডনীয় অপরাধ এবং এজন্য সর্বোচ্চ দুই বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে।

ইরানি কর্তৃপক্ষ স্টারলিংকের মতো স্যাটেলাইট ইন্টারনেট ব্যবহারকারীদেরকে শণাক্ত করার চেষ্টা করছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন