চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার সাঙ্গু নদীতে ডুবে আপন ভাই-বোনের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
সোমবার বেলা ১১টার দিকে উপজেলার পূর্ব ডলু নয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
তারা হলো—ওই এলাকার মোহাম্মদ বেলালের মেয়ে মাহিয়া আক্তার (৬) ও ছেলে মোহাম্মদ মাহিন (৫)।
স্থানীয় সূত্রে জানা যায়, পরিবারের অজান্তে দুই ভাই-বোন বাড়ির পাশে সাঙ্গু নদীর ঘাটঘর এলাকায় যায়। একপর্যায়ে তারা নদীর পানিতে পড়ে ডুবে যায়। পরে পরিবারের সদস্যরা তাদের দেখতে না পেয়ে আশপাশে খোঁজাখুঁজি শুরু করেন। বিষয়টি জানাজানি হলে স্থানীয়রাও নদীতে নেমে দুই শিশুর সন্ধান শুরু করেন।
কিছুক্ষণ পর নদীর পানিতে ভাসমান অবস্থায় মাহিয়া ও মাহিনকে উদ্ধার করা হয়। একই পরিবারের দুই শিশুর এমন মর্মান্তিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। সন্তান হারানোর শোকে বাবা-মা ও স্বজনদের আহাজারিতে পরিবেশ ভারী হয়ে ওঠে।
এমই
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

