ইরানের বিরুদ্ধে যৌথ সামরিক অভিযান চালিয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরাইল। পাল্টা জবাবে মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্যবস্তু করে হামলা চালিয়ে যাচ্ছে ইরান। এই পরিস্থিতিতে ইরানের রেভল্যুশনারি গার্ড (আইআরজিসি) জানিয়েছে, তারা মধ্যপ্রাচের তিন দেশে যুক্তরাষ্ট্রের ২০টি সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। খবর আলজাজিরার।
কুয়েত, বাহরাইন ও সংযুক্ত আরব আমিরাতে অবস্থিত এসব মার্কিন সামরিক স্থাপনায় হামলায় সেগুলোর উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছে আইআরজিসি।
এর আগে ইরানের হামলার পর কাতারের রাজধানী দোহায় একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে। দোহায় অবস্থানরত বার্তা সংস্থা এএফপির একজন প্রতিবেদক এ তথ্য জানিয়েছেন।
এর ফলে দোহায় মার্কিন দূতাবাসের আশপাশের বাসিন্দাদের ‘সতর্কতামূলক ব্যবস্থার’ অংশ হিসেবে অন্যত্র সরিয়ে নেওয়ার প্রক্রিয়া শুরুর কথা জানিয়েছিল কাতার।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

