হরমুজ প্রণালির ওপর ইরানে নিয়ন্ত্রণ সুদৃঢ়: আইআরজিসি

হরমুজ প্রণালির ওপর ইরানে নিয়ন্ত্রণ সুদৃঢ়: আইআরজিসি
আইআরজিসির নৌবাহিনী কমান্ডার রিয়ার অ্যাডমিরাল আলী উজমায়ি

ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির নৌবাহিনীর কমান্ডার রিয়ার অ্যাডমিরাল আলী উজমায়ি বলেছেন, হরমুজ প্রণালি বন্ধ রয়েছে। বাস্তবতা আমেরিকার কর্মকর্তাদের বিবৃতি বা বিজ্ঞপ্তিতে নয়, বরং মাঠের পরিস্থিতিতেই দেখতে হবে।

বিজ্ঞাপন

ইরানের গণমাধ্যম জানিয়েছে, আইআরজিসির নৌবাহিনীর কমান্ডার রিয়ার অ্যাডমিরাল আলী উজমায়ি বলেন, হরমুজ প্রণালি বন্ধ রয়েছে এবং এর ওপর ইরানের নিয়ন্ত্রণ সম্পূর্ণ ও দৃঢ়। আইআরজিসির নৌবাহিনীর এই কমান্ডার জোর দিয়ে বলেন, হরমুজ প্রণালিতে কোনো ধরনের তৎপরতাই আইআরজিসির নৌযোদ্ধাদের নজর এড়ায় না।

এদিকে, ইসলামি বিপ্লবের সর্বোচ্চ নেতার উপদেষ্টা মোহাম্মদ মোখবের সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের ব্যক্তিগত পেজে লিখেছেন, এই অঞ্চলে নতুন ব্যবস্থা বা শৃঙ্খলা প্রতিষ্ঠার সবচেয়ে টেকসই পথ হলো ‘হরমুজ মেকানিজম’ বাস্তবায়ন করা।

তিনি জোর দিয়ে বলেন, ইরানের শর্ত পূরণ না হলে যুদ্ধকে আক্রমণাত্মক পর্যায়ে নিয়ে যাওয়ার বিষয়ে সর্বোচ্চ নেতার সুস্পষ্ট কৌশল নিঃসন্দেহে বিশ্বব্যাপী শক্তির সমীকরণে পরিবর্তন আনবে।

মোখবের আরো বলেন, পারস্য উপসাগরে নিজেদের মিত্রদের সুরক্ষা দিতে যুক্তরাষ্ট্রের অক্ষমতা প্রমাণিত হওয়ার পর, ওয়াশিংটনের সামরিক নিশ্চয়তা থেকে স্বাধীন একটি অর্থনৈতিক-নিরাপত্তাভিত্তিক ‘হরমুজ মেকানিজম’ বাস্তবায়নই হবে এ অঞ্চলে নতুন ব্যবস্থা বা মেকানিজম প্রতিষ্ঠার সবচেয়ে টেকসই পন্থা।

সূত্র: প্রেস টিভি

এআরবি

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন