খামেনির শেষ বিদায়ে লাখো অতিথির জন্য খাবারের যে আয়োজন ইরানের

আমার দেশ অনলাইন
আমার দেশ অনলাইন

খামেনির শেষ বিদায়ে লাখো অতিথির জন্য খাবারের যে আয়োজন ইরানের
ছবি: সংগৃহীত।

ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শেষ বিদায় অনুষ্ঠানে অংশ নিতে তেহরানে জড়ো হয়েছেন দেশ-বিদেশের লাখ লাখ মানুষ। এসব অংশ নেওয়া সকল অতিথিদের জন্য প্রচুর পরিমাণের খাবার ও পানীয় সরবরাহের ব্যবস্থা করেছে ইরান। তেহরানের বিভিন্ন সড়ক, শোভাযাত্রার পথ এবং অনুষ্ঠানস্থলের আশপাশে অসংখ্য স্বেচ্ছাসেবী ও দাতব্য প্রতিষ্ঠান বিনামূল্যে খাবার, পানীয় ও অন্যান্য প্রয়োজনীয় সেবা বিতরণ করছে।

অনুষ্ঠানে আগত মানুষের সুবিধার্থে বিভিন্ন স্থানে অস্থায়ী সেবাকেন্দ্র স্থাপন করা হয়েছে। সেখানে ঠান্ডা পানি, চা, জুস, রুটি, ভাত, মাংসসহ বিভিন্ন ধরনের খাবার বিতরণ করা হচ্ছে। অনেক ধর্মীয় প্রতিষ্ঠান, মসজিদ, হোসেইনিয়া ও সাধারণ মানুষও ব্যক্তিগত উদ্যোগে নাজরি (মানত) হিসেবে খাবার পরিবেশন করছেন।

বিজ্ঞাপন

Amardesh_iranl

স্বেচ্ছাসেবীরা জানান, দীর্ঘ সময় ধরে শোকযাত্রায় অংশ নেওয়া মানুষের কষ্ট কমাতে সার্বক্ষণিকভাবে খাবার ও বিশুদ্ধ পানীয় সরবরাহ করা হচ্ছে। পাশাপাশি প্রাথমিক চিকিৎসা, বিশ্রাম ও পথনির্দেশনার ব্যবস্থাও রাখা হয়েছে।

খামেনির শেষ বিদায় অনুষ্ঠান উপলক্ষে তেহরানে দেশ-বিদেশ থেকে বিপুল সংখ্যক মানুষ সমবেত হয়েছেন। কয়েকদিনব্যাপী এই রাষ্ট্রীয় শোকানুষ্ঠানে ইরানের শীর্ষ রাজনৈতিক ও সামরিক নেতাদের পাশাপাশি বিভিন্ন দেশের প্রতিনিধিরাও অংশ নিয়েছেন।

এমএমআর

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...