আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

রিয়াদের কাছে তিন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ: সৌদি আরব

আমার দেশ অনলাইন

রিয়াদের কাছে তিন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ: সৌদি আরব

সৌদি আরবের রাজধানী রিয়াদের আশপাশে তিনটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপের ঘটনা ঘটেছে। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় আজ রোববার এ তথ্য জানিয়েছে। খবর, বার্তা সংস্থা এএফপির।

বিজ্ঞাপন

মন্ত্রণালয়ের এক মুখপাত্র সামাজিক যোগাযোগমাধ্যমে জানান, একটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করা হয়েছে। অন্য দুটি জনবসতিহীন এলাকায় পড়েছে।

রোববার ভোরে সৌদি বেসামরিক প্রতিরক্ষা বিভাগ সতর্কতা জারি করে। তবে বিপদ কেটে গেছে নিশ্চিত হওয়ার পর সাত মিনিটের মধ্যে তা বাতিল করা হয়।

প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, মধ্যরাতের পর থেকে পাঁচটি ড্রোনও প্রতিহত করা হয়েছে।

মার্কিন-ইসরাইলি হামলার পর সৃষ্ট আঞ্চলিক সংঘাতের জবাবে ইরান সৌদি আরব ও এর উপসাগরীয় প্রতিবেশী দেশগুলোতে হামলা চালিয়ে যাচ্ছে।

তেলসমৃদ্ধ দেশগুলোতে চালানো এসব হামলা, যার মধ্যে কয়েকটি জ্বালানি স্থাপনাকে লক্ষ্যবস্তু করেছে, বিশ্বব্যাপী জ্বালানি সরবরাহে আকস্মিক ঘাটতির আশঙ্কা বাড়িয়ে দিয়েছে।

এসআর

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন