লেবাননে ইসরাইলি হামলায় নিহত বেড়ে ৪,৩২৮

লেবাননে ইসরাইলি হামলায় নিহত বেড়ে ৪,৩২৮
ছবি: সংগৃহীত।

লেবাননে ইসরাইলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে অন্তত ৪ হাজার ৩২৮ জনে।দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ তথ্যানুযায়ী, গত ২ মার্চ থেকে শুরু হওয়া ইসরাইলি হামলায় এ পর্যন্ত ১২ হাজারেরও বেশি মানুষ আহত হয়েছেন।

বিজ্ঞাপন

হামলায় হতাহত মানুষের সংখ্যা ক্রমাগত বাড়তে থাকায় লেবাননের মানবিক পরিস্থিতি আরও উদ্বেগজনক হয়ে উঠেছে। সংঘাত নিরসনে কূটনৈতিক উদ্যোগ অব্যাহত থাকলেও দখলকৃত এলাকা থেকে সেনা প্রত্যাহারের বিষয়টি অনিশ্চিত থাকায় পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে।

এদিকে দেশটির প্রেসিডেন্ট জোসেফ আউন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে আলোচনার জন্য ওয়াশিংটন ডিসির স্টেট ডিপার্টমেন্টে পৌঁছেছেন।

লেবাননের প্রেসিডেন্টের কার্যালয় এক্স-এ একটি পোস্টে জানিয়েছে, ‘প্রেসিডেন্ট জোসেফ আউন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে বৈঠকের জন্য মার্কিন পররাষ্ট্র দপ্তরের ভবনে পৌঁছেছেন।

২০০৯ সালের পর কোনো লেবানিজ প্রেসিডেন্টের প্রথম ওয়াশিংটন সফরের অংশ হিসেবে মঙ্গলবার আউনের মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করার কথা রয়েছে।

লেবানন ও ইসরাইলের মধ্যে মার্কিন সমর্থিত সরাসরি আলোচনার মধ্যেই এই সফরটি অনুষ্ঠিত হচ্ছে, এবং এর মাত্র কয়েকদিন আগেই দুই দেশের কর্মকর্তারা রোমে মার্কিন মধ্যস্থতায় আলোচনার আরেকটি পর্ব শেষ করেছেন।

সূত্র: আলজাজিরা।

এমএমআর

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন