ভিডিও কলে স্বামীর সঙ্গে কথা বলার সময় গৃহবধূর আত্মহত্যা

ভিডিও কলে স্বামীর সঙ্গে কথা বলার সময় গৃহবধূর আত্মহত্যা
ছবি: আমার দেশ

ঝালকাঠির রাজাপুরে স্বামীর সঙ্গে মোবাইল ফোনে ভিডিও কলে কথা বলার সময় গলায় ওড়না পেঁচিয়ে রাবেয়া বেগম (২৮) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন।

বৃহস্পতিবার সকাল ১১টায় উপজেলার গালুয়া ইউনিয়নের চারাখালী এলাকায় এ ঘটনা ঘটে। পরে স্বজন ও প্রতিবেশীরা তাকে উদ্ধার করে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিজ্ঞাপন

নিহতের ছোট ভাই রিয়াজুল ইসলাম জানান, প্রায় এক বছর আগে ফেসবুকে পরিচয়ের মাধ্যমে মালয়েশিয়াপ্রবাসী হৃদয়ের সঙ্গে পারিবারিকভাবে রাবেয়ার বিয়ে হয়। ঘটনার সময় রাবেয়া স্বামীর সঙ্গে ভিডিও কলে কথা বলছিলেন। একপর্যায়ে ঘরের আড়ার সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন।

রাজাপুর থানার অফিসার ইনচার্জ সুজন বিশ্বাস বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝালকাঠি মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা রেকর্ড করা হয়েছে।

এমএইচ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন