মার্কিন হামলায় ভারত মহাসাগরে ইরানের যুদ্ধজাহাজডুবি, নিহত ৮০

আমার দেশ অনলাইন
আমার দেশ অনলাইন

মার্কিন হামলায় ভারত মহাসাগরে ইরানের যুদ্ধজাহাজডুবি, নিহত ৮০

ভারত মহাসাগরে ইরানের একটি যুদ্ধজাহাজ ডুবিয়ে দেওয়ার দাবি করেছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। টর্পেডো দিয়ে সাবমেরিনটি ডুবিয়ে দেওয়া হয়েছে বলে জানান তিনি।

এ ঘটনায় অন্তত ৮০ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে শ্রীলঙ্কা। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপমন্ত্রী স্থানীয় টেলিভিশনকে জানান, জাহাজটি ভারতের পূর্বাঞ্চলীয় বন্দর থেকে ভারত মহাসাগরের ওপর দিয়ে ইরানে ফিরছিল।

বিজ্ঞাপন

বুধবার যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সদরদপ্তর পেন্টাগনে এক ব্রিফিংয়ে প্রতিরক্ষামন্ত্রী ইরানে হামলার সর্বশেষ পরিস্থিতি নিয়ে কথা বলেন।

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী বলেন, ‘ভারত মহাসাগরে যুক্তরাষ্ট্রের একটি সাবমেরিন ইরানের একটি যুদ্ধজাহাজ ডুবিয়ে দিয়েছে, যে যুদ্ধজাহাজটি আন্তর্জাতিক জলসীমায় নিজেকে নিরাপদ ভেবেছিল।’

এ সময় মার্কিন প্রতিরক্ষামন্ত্রী বলেন, ইরানের ওপর হামলা তার দেশ ও ইসরাইল কেবল শুরু করেছে; সামনে এ ধরনের আরো বড় আকারের হামলা আসছে।

পিট হেগসেথ বলেন, যুদ্ধ শুরুর এক সপ্তাহেরও কম সময়ের মধ্যে অর্থাৎ আগামী কয়েক দিনের মধ্যেই ইরানের আকাশসীমার ‘পূর্ণ নিয়ন্ত্রণ’ নেওয়ার আশা করছে মার্কিন ও ইসরাইলি বাহিনী।

মার্কিন প্রতিরক্ষামন্ত্রী আরো বলেন, মধ্যপ্রাচ্যে আরো সেনা পৌঁছাচ্ছে। এই যুদ্ধে জয় নিশ্চিত করতে যুক্তরাষ্ট্র সময় নেবে।

তিনি বলেন, ‘এটি খুবই প্রাথমিক পর্যায়। প্রেসিডেন্ট ট্রাম্প যেমনটি বলেছেন, সফল হওয়া নিশ্চিত করতে আমাদের যতটুকু সময়ের প্রয়োজন, আমরা ততটুকু নেব।’সূত্র: আলজাজিরা, বিবিসি

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...