গোয়েন্দা মন্ত্রীর মৃত্যুর খবর নিশ্চিত করলেন: পেজেশকিয়ান

আমার দেশ অনলাইন
আমার দেশ অনলাইন

গোয়েন্দা মন্ত্রীর মৃত্যুর খবর নিশ্চিত করলেন: পেজেশকিয়ান

ইরানের গোয়েন্দা মন্ত্রী ইসমাইল খাতিব নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। সামাজিক মাধ্যম এক্স-এ একটি পোস্টে পেজেশকিয়ান বলেছেন, ‘আমার প্রিয় সহকর্মী ইসমাইল খাতিব, আলী লারিজানি এবং আজিজ নাসিরজাদেহ, সেইসাথে তাদের পরিবারের কিছু সদস্য ও সঙ্গীদের কাপুরুষোচিত হত্যাকাণ্ড আমাদের শোকাহত করেছে।"

বিজ্ঞাপন

ইরানের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা লারিজানি এবং দেশটির প্রতিরক্ষামন্ত্রী নাসিরজাদেহর মৃত্যুর খবর আগেই নিশ্চিত করা হয়েছিল।

এর আগে, ইসমাইল খাতিবকে হত্যার বিষয়ে ইসরায়েল জানিয়েছিল যে, তারা রাতভর চালানো এক অভিযানে তাকে হত্যা করেছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...