আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

ইরান যুদ্ধের প্রভাবে তেলের দাম ব্যারেলপ্রতি ৯০ ডলার ছাড়াল

আমার দেশ অনলাইন

ইরান যুদ্ধের প্রভাবে তেলের দাম ব্যারেলপ্রতি ৯০ ডলার ছাড়াল

ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ হামলার পর শুরু হওয়া যুদ্ধের প্রভাবে বিশ্ব জ্বালানি বাজারে আবারও অস্থিরতা দেখা দিয়েছে। সরবরাহ বিঘ্নিত হওয়ার আশঙ্কায় আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম উল্লেখযোগ্যভাবে বেড়েছে।

আন্তর্জাতিক মানদণ্ড হিসেবে বিবেচিত ব্রেন্ট নর্থ সি ক্রুডের দাম ৫ দশমিক ১ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৯২ দশমিক ২৩ ডলারে পৌঁছেছে। খবর আল জাজিরার।

বিজ্ঞাপন

অন্যদিকে যুক্তরাষ্ট্রের প্রধান সূচক ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) তেলের দাম আরও বেশি হারে বেড়েছে। এতে ৫ দশমিক ৯ শতাংশ বৃদ্ধি পেয়ে ব্যারেলপ্রতি দাম দাঁড়িয়েছে ৮৮ দশমিক ৩৮ ডলার।

বাজার বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যে সংঘাত বাড়তে থাকায় তেল সরবরাহে বড় ধরনের বিঘ্ন ঘটতে পারে—এমন আশঙ্কায় বিনিয়োগকারীরা উদ্বিগ্ন হয়ে পড়েছেন। বিশেষ করে উপসাগরীয় অঞ্চল বিশ্ব জ্বালানি উৎপাদন ও পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্র হওয়ায় পরিস্থিতি নিয়ে বাজারে বাড়তি চাপ তৈরি হয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...