
বিশ্ববাজারে ফের বাড়ল জ্বালানি তেলের দাম
মধ্যপ্রাচ্যে সংঘাত আরও ছড়িয়ে পড়ার আশঙ্কা এবং যুক্তরাষ্ট্রের উপকূলে ঘূর্ণিঝড়ের কারণে তেল উৎপাদন ব্যাহত হওয়ার শঙ্কায় বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ৫ শতাংশ বেড়েছে। একই সঙ্গে শেয়ার ও বন্ডবাজারে বিক্রির চাপ তৈরি হয়েছে। বৃহস্পতিবার ব্রেন্ট ক্রুডের দাম ৫ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ১০৫ দশমিক ৩ ডলার





















