আলোচনা ব্যর্থ হলে এবং হরমুজ প্রণালি বন্ধ থাকলে ইরানকে ‘কঠিন আঘাত’ করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প এসব মন্তব্য করেন।
ট্রাম্প বলেন, ‘ইরান কখনো পারমাণবিক অস্ত্র পাবে না। তারা এখনো তা করতে পারেনি। তবে বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হবে।’
হরমুজ প্রণালি প্রসঙ্গে তিনি বলেন, ‘প্রণালিটি খুব শিগগিরই খুলে দেওয়া হবে। অথবা তাদের খুব কঠিন আঘাত করা হবে, এরপর প্রণালি খুলে যাবে।’
ট্রাম্প আরো বলেন, ‘আমরা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সবচেয়ে বড় হামলা চালানোর প্রস্তুতি নিয়েছিলাম। তখন তারা আমাকে ফোন করে খুব ভদ্রভাবে বলেছিল, ‘দয়া করে আমরা কি আলোচনা করতে পারি?’ আমি বলেছিলাম, ‘হ্যাঁ, আমরা আলোচনা করতে পারি। চলুন এটি শেষ করি। অবশেষে এটি সম্পন্ন করি।’
তিনি বলেন, ইরান যদি আবার আলোচনা থেকে সরে যায়, তাহলে তাদের ‘খুব কঠিনভাবে আঘাত’ করা হবে।
ট্রাম্পের ভাষ্য, ইরান বিষয়টি জানে এবং বুঝতে পারছে।
মার্কিন প্রেসিডেন্ট আরো বলেন, ‘আমরা যা করছি, তা না করলে তারা আলোচনায় আসত না। আমরা তাদের খুব, খুব কঠিন আঘাত করেছি। তবে বড় আঘাত এখনো বাকি আছে। আশা করি, সেটি ব্যবহার করতে হবে না।’
ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান উত্তেজনা এবং হরমুজ প্রণালি পরিস্থিতির মধ্যেই ট্রাম্প এই হুঁশিয়ারি দিলেন।
এএম
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

