হরমুজ প্রণালির নিরাপত্তা বিনামূল্যে পাওয়া যাবে না বলে মন্তব্য করেছেন ইরানের প্রথম ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ রেজা আরেফ। খবর আলজাজিরার।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক পোস্টে তিনি বলেন, ‘ইরানের তেল রপ্তানি সীমিত করে অন্যদের জন্য বিনামূল্যে নিরাপত্তা আশা করা যায় না।’
বিজ্ঞাপন
তিনি আরো বলেন, পছন্দ স্পষ্ট—সবার জন্য মুক্ত তেলবাজার নিশ্চিত করতে হবে, নয়তো সবাইকে বড় ধরনের মূল্য দিতে হতে পারে।
আরেফ উল্লেখ করেন, বৈশ্বিক জ্বালানির দামের স্থিতিশীলতা নির্ভর করছে ইরান ও তার মিত্রদের ওপর অর্থনৈতিক ও সামরিক চাপের স্থায়ী অবসানের ওপর।
তার এই মন্তব্য এমন সময় এলো, যখন হরমুজ প্রণালি ঘিরে উত্তেজনা বেড়েছে এবং যুক্তরাষ্ট্র-ইরান সম্পর্ক আরো তীব্র আকার ধারণ করেছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

