১০১ লিটার চোলাই মদসহ দুই যুবক আটক

১০১ লিটার চোলাই মদসহ দুই যুবক আটক

রাজস্থলী উপজেলার চন্দ্রঘোনা থানার পুলিশ অভিযান চালিয়ে ১০১ লিটার চোলাই মদ ও সিএনজিচালিত একটি অটোরিকশাসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে।

বিজ্ঞাপন

মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে পাচারের সময় বাঙ্গালহালিয়া বাজারের দক্ষিণ পাশের ব্রিজের ওপর থেকে মদসহ দুজনকে আটক করে পুলিশ। এ সময় তাদের ব্যবহৃত একটি সিএনজিচালিত অটোরিকশা জব্দ করা হয়।

তারা হলেন—চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার জয়নগর পাড়ার বাসিন্দা আব্দুল মোতালেবের ছেলে মো. রনি হোসেন (২২) এবং জাহাঙ্গীর আলমের ছেলে জাহেদ হোসাইন (২০)।

এ বিষয়ে চন্দ্রঘোনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম শাকের আহমেদ জানান, পুলিশের একটি টিম অভিযান চালিয়ে মদসহ তাদের আটক করে। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

এমই

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...