ইরানের কেশম দ্বীপে মার্কিন হামলায় শিশুসহ নিহত ৩

ইরানের কেশম দ্বীপে মার্কিন হামলায় শিশুসহ নিহত ৩
ফাইল ছবি

ইরানের কেশম দ্বীপে আবাসিক ভবনে মার্কিন হামলায় তিনজন নিহত হয়েছেন। হরমোজগান ইউনিভার্সিটি অব মেডিকেল সায়েন্সেসের বরাত দিয়ে বার্তা সংস্থা ফার্স জানিয়েছে, নিহতরা হলেন এক দম্পতি ও তাদের ২ বছরের শিশু।

আহত ৭ ও ৯ বছর বয়সি আরো দুই শিশু হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। কর্মকর্তারা আরো জানান, হামলার পর দ্বীপে বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হয়।

বিজ্ঞাপন

আধা সরকারি বার্তা সংস্থা তাসনিম জানায়, মার্কিন যুদ্ধবিমান কেশম, কিশ দ্বীপ ও ফারস প্রদেশের কাজেরুন শহরের উপকণ্ঠে একাধিক ক্ষেপণাস্ত্র হামলা চালায়। কিশ দ্বীপে বিস্ফোরণের ঘটনা ঘটলেও বিমানবন্দর, ফেরি ও বন্দর কার্যক্রম স্বাভাবিক রয়েছে।

সূত্র: আল জাজিরা

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন