মধ্যপ্রাচ্যে আরো ২ হাজার সেনা ও তৃতীয় বিমানবাহী রণতরি পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

মধ্যপ্রাচ্যে আরো ২ হাজার সেনা ও তৃতীয় বিমানবাহী রণতরি পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র
ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যে আরো ২ হাজার মেরিন সেনা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র। একই সঙ্গে অঞ্চলটিতে তৃতীয় একটি বিমানবাহী রণতরি ও দ্বিতীয় একটি মেরিন এক্সপেডিশনারি ইউনিট মোতায়েন করছে দেশটি।

বিজ্ঞাপন

যুক্তরাষ্ট্রের এক কর্মকর্তা আল-জাজিরাকে এ তথ্য জানিয়েছেন।

ওই কর্মকর্তা জানান, ইউএসএস থিওডোর রুজভেল্ট রোববার সান দিয়েগো ছেড়েছে। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের (সেন্টকম) সামরিক সক্ষমতা বাড়াতে এই মোতায়েন করা হচ্ছে।

এদিকে কৌশলগত হরমুজ প্রণালিতে একটি তেলবাহী ট্যাংকারে হামলার ঘটনা ঘটেছে।

আল-জাজিরার ইরান যুদ্ধের সরাসরি সম্প্রচারে এ তথ্য জানানো হয়েছে।

আল-জাজিরার লাইভ প্রতিবেদনে বলা হয়েছে, মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি বাড়ানো এবং হরমুজে ট্যাংকারে হামলার ঘটনা ইরানকে ঘিরে চলমান যুদ্ধের সর্বশেষ পরিস্থিতির অংশ।

এএম

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন