আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

ইরানে স্কুলে ইসরাইলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ১০৮

আমার দেশ অনলাইন

ইরানে স্কুলে ইসরাইলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ১০৮

ইরানের দক্ষিণাঞ্চলের একটি বালিকা বিদ্যালয়ে ইসরাইলি হামলায় নিহত শিক্ষার্থীর সংখ্যা বেড়ে ১০৮ জনে দাঁড়িয়েছে। ইরানের মিজান নিউজ এজেন্সির তথ্যের বরাতে এ কথা জানিয়েছে আল–জাজিরা।

খবরে বলা হয়, ইরানের দক্ষিণাঞ্চলের হরমোজগান প্রদেশের মিনাব শহরে গতকাল শনিবার একটি বালিকা বিদ্যালয়ে হামলা চালায় ইসরাইল। এই হামলায় নিহত শিক্ষার্থীর সংখ্যা বেড়ে ১০৮ জনে দাঁড়িয়েছে বলে নিশ্চিত করেছে মিনাবের প্রসিকিউশন দপ্তর।

বিজ্ঞাপন

ওই স্কুলে শনিবার সকালে হামলার সময় ১৭০ জন শিক্ষার্থী ছিল। নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন