ধমক দিয়ে দাবি আদায়ের যুগ শেষ: গালিবাফ

আমার দেশ অনলাইন
আমার দেশ অনলাইন

ধমক দিয়ে দাবি আদায়ের যুগ শেষ: গালিবাফ

ইরানের পার্লামেন্ট স্পিকার ও শীর্ষ আলোচক বাঘের গালিবাফ বলেছেন, ধমক ও জোর করে দাবি আদায়ের যুগ শেষ হয়ে গেছে। হুমকি দিয়ে এখন আর কোনো লাভ হবে না বলে মন্তব্য করেন তিনি। ইরান নতি স্বীকার করবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি।

সামাজিকমাধ্যম এক্সে দেওয়া পোস্টে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধবিরতির গুরুতর লঙ্ঘনের অভিযোগ করেন গালিবাফ। কোন কোনো ক্ষেত্রে সমঝোতা স্মারক লঙ্ঘন হয়েছে তার একটি তালিকাও দিয়েছেন তিনি।

বিজ্ঞাপন

প্রণালিতে ইরানের সমন্বয়, আরো হামলার ক্রমাগত হুমকি, তেল নিষেধাজ্ঞা পুনর্বহাল, দক্ষিণ ইরানের ওপর হামলা এবং লেবাননের ওপর অব্যাহত জায়নবাদী আগ্রাসন চালিয়ে যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে যুক্তরাষ্ট্র।

সূত্র: আল জাজিরা

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন