ইরানের রাজধানী তেহরানের উত্তরে নিজ বাসভবনে যুক্তরাষ্ট্র-ইসরাইলের যৌথ হামলায় দুই সন্তানসহ এক শীর্ষস্থানীয় বিজ্ঞানী ও বিশ্ববিদ্যালয় অধ্যাপক নিহত হয়েছেন বলে স্থানীয় গণমাধ্যম জানিয়েছে।
ইরানের ইংরেজি ভাষার সংবাদমাধ্যম প্রেস টিভির খবরে বলা হয়েছে, নিহত ব্যক্তির নাম সাঈদ শামাগদারি। তিনি ইরান ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির প্রকৌশল বিভাগের অধ্যাপক ছিলেন।
হামলায় তার ছেলে মোহাম্মদ এবং মেয়ে রেহানেহও নিহত হয়েছেন বলে জানানো হয়েছে।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এক বিবৃতিতে শামাগদারি ও তার দুই সন্তানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে এবং এ ঘটনাকে ‘একটি গভীর মর্মান্তিক ট্র্যাজেডি’ হিসেবে উল্লেখ করেছে।
এর আগে ইসরাইল একাধিক ইরানি শিক্ষাবিদকে লক্ষ্যবস্তু করেছিল, যাদের বিরুদ্ধে ইরানের অস্ত্র উন্নয়ন কর্মসূচির সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগ আনা হয়েছিল।
এসআর
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

