লোহিত সাগরে জাহাজে হুথিদের হামলা নিয়ে তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোয়ানের সঙ্গে আলোচনা করেছেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান (এমবিএস)। ফোনে তাদের মধ্যে এ আলোচনা হয়।
সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) জানিয়েছে, ফোনালাপে দুই নেতা অঞ্চলের সর্বশেষ পরিস্থিতি নিয়ে আলোচনা করেন। এ সময় লোহিত সাগরে হুথিদের হামলার বিষয়টি উঠে আসে।
এসপিএর প্রতিবেদনে বলা হয়, জাহাজে হুথিদের হামলার নিন্দা পুনর্ব্যক্ত করেছেন এরদোয়ান। লোহিত সাগরে চলাচলকারী জাহাজ লক্ষ্য করে এসব হামলার বিষয়ে তুরস্কের অবস্থানও তিনি স্পষ্ট করেন।
এরদোয়ান একই সঙ্গে সৌদি নেতৃত্বাধীন বহুজাতিক সামুদ্রিক প্রতিরক্ষা জোট গঠনের উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। এই জোট তার লক্ষ্য অর্জনে সফল হবে বলেও আশা প্রকাশ করেন তিনি।
লোহিত সাগরে জাহাজ চলাচলের নিরাপত্তা নিশ্চিত করতে সৌদি আরব এই জোট গঠনের পরিকল্পনা ঘোষণা করেছে। এর আগে হুথিরা সৌদি আরবের চারটি তেলবাহী ট্যাংকারে হামলার দাবি করেছিল।
সৌদি আরবের তেল স্থাপনাতেও হামলার দাবি করেছিল হুথিরা। এসব স্থাপনার মধ্যে জিজান ও ইয়ানবুর তেল স্থাপনাও ছিল।
হুথিদের এসব হামলার দাবির পরই লোহিত সাগরে জাহাজ চলাচল সুরক্ষায় সৌদি নেতৃত্বাধীন বহুজাতিক সামুদ্রিক প্রতিরক্ষা জোট গঠনের পরিকল্পনা সামনে আসে।
জোটটির মূল লক্ষ্য লোহিত সাগরে জাহাজ চলাচলের নিরাপত্তা নিশ্চিত করা। এর মাধ্যমে ওই গুরুত্বপূর্ণ নৌপথে হামলার ঝুঁকি মোকাবিলায় সমন্বিত প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে।
এএম
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

