হুথিদের থেকে কয়েকটি স্থান পুনর্দখলের দাবি ইয়েমেনি বাহিনীর

হুথিদের থেকে কয়েকটি স্থান পুনর্দখলের দাবি ইয়েমেনি বাহিনীর

ইয়েমেনের গুরুত্বপূর্ণ শহর তাইজের পশ্চিম ও দক্ষিণে হুতি বিদ্রোহীদের কাছ থেকে কয়েকটি সামরিক অবস্থান পুনর্দখলের দাবি করেছে দেশটির সরকারি বাহিনী।

বিজ্ঞাপন

সোমবার সরকারি বার্তা সংস্থা সাবা নিউজ এজেন্সিকে দেওয়া এক বক্তব্যে তাইজ সামরিক বাহিনীর চিফ অব স্টাফ মেজর জেনারেল আবদুল আজিজ আল-মাজিদি এ তথ্য জানান।

তিনি বলেন, হুতি যোদ্ধাদের সঙ্গে সংঘর্ষের পর সরকারি বাহিনী ও তাদের মিত্র উপজাতীয় যোদ্ধারা তাইজ শহরের উপকণ্ঠে বেশ কয়েকটি এলাকা নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছে। দীর্ঘ লড়াইয়ের পর এসব এলাকা ‘মুক্ত’ করা হয়েছে বলেও দাবি করেন তিনি।

আল-মাজিদির ভাষ্য অনুযায়ী, সংঘর্ষে হুতিদের বেশ কয়েকজন যোদ্ধা হতাহত হয়েছে। একই সঙ্গে তাদের সামরিক সরঞ্জামেরও ক্ষয়ক্ষতি হয়েছে।

তিনি আরো জানান, তাইজ শহর ঘিরে চাপ বাড়ানোর লক্ষ্যে হুতিদের চালানো অগ্রসর অভিযান প্রতিহত করেছে সরকারি বাহিনী ও তাদের মিত্ররা।

ইয়েমেনের তৃতীয় বৃহত্তম শহর তাইজ ২০১৫ সাল থেকে দেশটির আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার ও হুতিদের মধ্যে বিভক্ত হয়ে আছে। দীর্ঘদিন ধরে শহরটির বিভিন্ন অংশ ও আশপাশের এলাকায় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ও সামরিক উত্তেজনা বিরাজ করছে।

সূত্র: আল জাজিরা

এআরবি

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন